Sandeshkhali: রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা, দেখুন ভিডিয়ো
সন্দেশখালিতে (Sandeshkhali) সোমবার যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Ananda Bose )। সন্দেশখালিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সেখানকার বেশ কিছু স্থানীয় মহিলা। এমনকী, রাজ্যপালকে দেখে তাঁরা কাঁদতে শুরু করেন। 'আমাদের বাঁচান' বলেও আবেদন করতে শোনা যায় ওই মহিলাদের। প্রসঙ্গত সন্দেশখালি ইস্যুতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালিতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দেখা পেতেই তাঁর কাছে কাতর আবেদন জানাতে শুরু করেন সেখানকার মহিলারা। প্রসঙ্গত কেরল সফর সেরে রাজ্যপাল সন্দেশখালিতে যান। রাজ্যপালের সঙ্গে সন্দেশখালির মহিলারা ত্রিমোহিনী বাজারে দেখা করেন। সেখানেই রাজ্যপালের কাছে তাঁরা বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হন। তাঁদের উপর যৌন নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বেশ কিছু মহিলা।
দেখুুন ভিডিয়ো..
VIDEO | Bengal Governor C V Ananda Bose met the victims of the alleged systematic sexual assaults carried out on women in West Bengal’s Sandeshkhali village. pic.twitter.com/ARCtGmerGq
— Press Trust of India (@PTI_News) February 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

