Panchayat Election Violence Update: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ছাড়াল ৪২

পঞ্চায়েতে নিহতের সংখ্যা বেড়ে ৪২

11 Jul, 17:27 (IST)

গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালিতে। বালির জগাছা ব্লকের গণনা কেন্দ্রে বিজেপি এজেন্টদেরকে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এছাড়া  এক বিজেপি কর্মীর পোশাক ছিঁড়ে নেওয়ার অভিযোগ  ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

11 Jul, 17:09 (IST)

পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই বীরভূমের নানুরে ভোটকেন্দ্রে যেতে বাধা তৃণমূল কর্মীদের।তাদের বাধা দেওয়াহয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

11 Jul, 17:02 (IST)

এর পাশাপাশি মুর্শিদাবাদে সামসেরগঞ্জেও তৃণমূল ও কংগ্রেসের মধ্যে মারামারির অভিযোগও উঠে আসছে।হরিহরপাড়া থানা এলাকাতে তৃণমূল প্রার্থী ও তার স্বামীকে মারধরের অভিযোগ ওঠে সিপিএমের কর্মীদের বিরুদ্ধে।

11 Jul, 16:59 (IST)

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার পর থেকে অশান্তির শুরু। উত্তর ২৪ পরগণার বনগাঁয় তৃণমূল ও বিরোধীদের মধ্যে মারামারি জেরে মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর।

11 Jul, 16:48 (IST)

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন স্থানে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। হিংসার বাতাবরনে পঞ্চায়েতে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪২।

যার মধ্যে তৃণমূলের ২৭, বিজেপির ৫, বামফ্রন্টের ৩, জাতীয় কংগ্রেসের ৬ এবং আইএসএফের ১জন।

ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার জন্য ৪ জনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement