Loksabha Election 2024: ED, CBI গ্রেফতার করলে, তাঁর হয়ে মা লড়বেন, গর্ভধারিনীকে 'বাঘিনি' বললেন মহুয়া মৈত্র

Loksabha Election 2024: ED, CBI গ্রেফতার করলে, তাঁর হয়ে মা লড়বেন, গর্ভধারিনীকে 'বাঘিনি' বললেন মহুয়া মৈত্র
Mahua Moitra (Photo Credit: Facebook)

ভোটের প্রচারের মাঝে বিজেপিকে (BJP) কটাক্ষ করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ইডি, সিবিআই যদি তাঁকে গ্রেফতার করে, তাহলে তাঁর মা মেয়ের হয়ে মনোনয়ন জমা করবেন। ফলে মহুয়া মৈত্র যাতে মায়ের নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখেন, সেই প্রসঙ্গও উঠে আসে। মায়ের সঙ্গে মহুয়া মৈত্র কী কথা হয়, সেই চ্যাট নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন তৃণমূল নেত্রী। সিবিআই বা ইডি তাঁকে আটক বা গ্রেফতার করলে, মহুয়ার মা যাতে মনোনয়ন জমা দিতে পারেন মেয়ের হয়ে, সেই পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখার কথা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মা। মহুয়া মৈত্র হোয়াটস অ্যাপ চ্যাটের একটি অংশ প্রকাশ করে, মাকে 'বাঘিনি' বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: Mahua Moitra: মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেস দায়ের ইডি-র!

দেখুন মহুয়া মৈত্রর ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).