Lok Sabha Elections 2024: মুর্শিদাবাদে গো-ব্যাক স্লোগানের মুখে মহম্মদ সেলিম, সিপিএম প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

ইসলামপুরের গোপীনাথপুরে এক বুথ থেকে ভুয়ো এজেন্টকে কলার ধরে বের করলেন মুর্শিদাবাদ সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

Md Salim (Photo Credits: X)

শান্তিপূর্ণ দুই দফার ভোটের পর মঙ্গলবার তৃতীয় দফার ভোট ঘিরে অশান্তির আঁচ ছড়াল। রাজ্যের চার আসনে (মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ) ভোটগ্রহণ হচ্ছে। সোমবার রাত থেকেই মুর্শিদাবাদের ডোমকলে শুরু হয়েছে বোমাবাজি। এরই মাঝে ইসলামপুরের গোপীনাথপুরে এক বুথ থেকে ভুয়ো এজেন্টকে কলার ধরে বের করলেন মুর্শিদাবাদ সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম (Md Salim)। এরপরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন প্রবীণ বাম প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক। সেলিমকে দেখে গো-ব্যাক স্লোগান তোলা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পালটা ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি।

সেলিমকে ঘিরে গো-ব্যাক... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement