Lok Sabha Elections 2024: হারের ভয়ে হিংসা ছড়াচ্ছে তৃণমূল, ষষ্ঠ দফার ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে অভিমত দিলীপের
কেশপুরে বিজেপি প্রার্থী হিরণ চটোপাধ্যায়ের গাড়ি ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ।
Lok Sabha Elections 2024: শনিবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের আট আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির ছপি উঠে আসছিল। কেশপুরে বিজেপি প্রার্থী হিরণ চটোপাধ্যায়ের গাড়ি ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ, দক্ষিণ কাঁথিতে বিজেপির এজেন্টকে মারধর সহ ইত্যাদি অভিযোগের মাঝে ষষ্ঠ দফার ভোট প্রায় শেষে মুখে। ভোট অশান্তি ঘিরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন, 'যে যে কেন্দ্র থেকে তৃণমূল হারতে চলেছে সেই সমস্ত কেন্দ্রে হিংসা ছড়াচ্ছে তারা। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে'।
শুনুন কী বললেন দিলীপ...
Advertisement
সম্পর্কিত খবর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Advertisement
Advertisement
Advertisement