Lok Sabha Elections 2024: ভোট দিলেন অভিনেত্রী নুসরত জাহান, জয় নিয়ে কী বললেন বসিরহাটের প্রাক্তন সাংসদ?

গত বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। তবে চব্বিশের লোকসভায় আর টিকিট পাননি তিনি। বসিরহাট আসনে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুলকে।

Nusrat Jahan (Photo Credits: ANI)

শনিবার ১ জুন সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ হচ্ছে রাজ্যজুড়ে (Lok Sabha Elections 2024)। বারাসাত, দমদম, বসিরহট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়ামন্দ হারবার এই ৯ আসনে চলছে শেষ দফার নির্বাচন। নিজের লোকসভা কেন্দ্রে ভোট দিতে এলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। গত বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। তবে চব্বিশের লোকসভায় আর টিকিট পাননি তিনি। বসিরহাট আসনে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুলকে। ভোট দিয়ে প্রাক্তন সাংসদ বললেন, 'ভোট দেওয়া আমাদের অধিকার। সকলে আসছেন ভোট দিতে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এটাই বড় কথা। ভালো কিছুই আশা করছি আমরা'।

আরও পড়ুনঃ জলে ভাসছে ইভিএম! সপ্তম দফাতেও বাংলার বিভিন্ন কেন্দ্রে হচ্ছে বিক্ষিপ্ত অশান্তি

ভোট দিলেন নুসরত... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement