Lok Sabha Elections 2024: শেষ দফার ভোটপর্ব শুরু হতেই উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ পুলিশের
হাতাহাতির জেরে আহত হয়েছেন দুপক্ষেরই বেশ কয়েকজন। ভাঙড়ের নুলমুড়িতে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া বজায় রাখতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
শনিবার সপ্তম এবং শেষ দফার ভোটপর্ব শুরু থেকেই উত্তপ্ত বাংলা। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এজেন্টদের ধরে মারধর, কোথাও প্রার্থীকে বাধা দেওয়ার মত ঘটনা ঘটছে। এরই মাঝে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়ে বাধল তুমুল গণ্ডগোল। রাত থেকেই উত্তপ্ত ছিল ভাঙড় এলাকা। শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হতেই ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। হাতাহাতির জেরে আহত হয়েছেন দুপক্ষেরই বেশ কয়েকজন। ভাঙড়ের নুলমুড়িতে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া বজায় রাখতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
আরও পড়ুনঃ ভোট দিলেন অভিনেত্রী নুসরত জাহান, জয় নিয়ে কী বললেন বসিরহাটের প্রাক্তন সাংসদ?
ভাঙড়ে তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement