Kazi Nazrul Janma Jayanti : নজরুল জন্ম জয়ন্তীতে বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর, করলেন পোস্ট
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bandopadhyay) সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (Kazi Nazrul Janma Jayanti) তে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি 'নজরুল তীর্থ' এবং 'পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি'। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, বিদ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চিরবিদ্রোহী কবি। সোমবার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অল্পবয়সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলাম। যার ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মারা যান।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)