Suvendu Adhikari: প্রয়োজনে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বয়কট করুন, মন্তব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতে।

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতে। আর এই নিয়ে আগামী সোমবার পেট্রোপোল সীমান্তের কাছে জমায়েত করার হুশিয়ারী আগেই দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শুক্রবার বাংলাদেশ বয়কটের দাবি জানালেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "সরকারের উচিত ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মীদের ডেকে সঠিক পাঠ শেখানো উচিত। আমার অনুরোধ, কারণ আমি একা কিছু করতে পারব না। তাই সমস্ত দেশবাসীর উচিত বাংলাদেশকে সম্পূর্ণভাবে বয়কট করা। তাহলেই ওদের শিক্ষা হবে"।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement