Mamata Banerjee: মমতাকে 'ডাইনি' বলে কটাক্ষ, বারাসাত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর
বৃহস্পতিবার বারাসাত কেন্দ্রে প্রচারে বেরিয়ে সাংবাদিকের সামনে মুখ্যমন্ত্রীকে 'ডাইনি' বলে কটাক্ষ করেন স্বপন। স্বপনের বিরুদ্ধে বারাসাত থানায় ৫০০, ৫০৪ এবং ৫০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 'কুরুচিকর' মন্তব্য করতে শোনা গেল বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে (Swapan Majumdar)। বৃহস্পতিবার বারাসাত কেন্দ্রে প্রচারে বেরিয়ে সাংবাদিকের সামনে মুখ্যমন্ত্রীকে 'ডাইনি' বলে কটাক্ষ করেন স্বপন। তৃণমূল সুপ্রিমোকে ঘিরে এমন অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানার দারস্ত হয়েছে দল। স্বপনের বিরুদ্ধে বারাসাত থানায় ৫০০, ৫০৪ এবং ৫০৯ ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘বিজেপির গ্যারেন্টি শূন্য’, আলিপুরদুয়ার থেকে মোদীকে তোপ দেগে মমতার একের পর এক বিস্ফোরক মন্তব্য
দেখুন স্বপন মজুমদারের বিরুদ্ধে এফআইআর-এর কপি...