Sandip Ghosh: সাড়ে ৯ ঘণ্টা ধরে তল্লাশি, সন্ধের পর সন্দীপের বাড়ি থেকে বের হল ইডি

এদিন ইডির হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপের পিএ বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়।

Sandip Ghosh (Photo Credit: ANI/X)

দিন ভর তল্লাশির পর সন্ধ্যায় সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়ি থেকে বের হলেন ইডি আধিকারিকেরা। প্রায় সাড়ে ৯ ঘণ্টা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তদন্ত চালিয়ে একে একে বের হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। শুক্রবার একযোগে সন্দীপ ঘনিষ্ঠ রাজ্যের ১১টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপের পিএ বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়। তল্লাশির মাঝেই দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে প্রাক্তন অধ্যক্ষের নামে একটি বাংলোর (Sandip Ghosh Bungalow) হদিস মিলল। কয়েক শো বিঘা জুড়ে তৈরি হওয়া ওই পেল্লাই বাংলোর নাম 'সঙ্গীতাসন্দীপ ভিলা'। চারিদিক পাঁচিলে ঘেরা মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের ওই বাংলোটি।

সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হচ্ছেন ইডি আধিকারিকেরা...  

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement