ED Raid : রেশন দুর্নীতি মামলায় এবার মিল মালিকের বাড়ি ও অফিসে তল্লাশি ইডির
রেশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তল্লাশি বলে জানা গেছে
রেশন দুর্নীতি মামলায় এক মিল মালিকের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল ইডি। জানা গেছে এই মিল মালিক পূর্বতন খাদ্যমন্ত্রীর অন্যতম কাছের মানুষ ছিলেন। সম্প্রতি রেশন দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশনে দোকানের ফেয়ার প্রাইস শপে বিক্রি হওয়া আটা এই মিল থেকেই অন্য জায়গায় স্থানান্তর করে বিক্রি করে দেওয়া হত বলে তদন্তে উঠে এসেছে।
রেশনে দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সূত্রে আরও তদন্ত চালাতে গিয়ে উঠে আসে এই মিল মালিকের নাম। সেকারণেই মিল মালিকের বাড়ি ও অফিসে এদিন তল্লাশি চালায় ইডি।
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement