Mamata Banerjee: প্রচারের শেষলগ্নে যাদবপুরের প্রার্থী সায়নীকে নিয়ে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর দু'দিন বাদেই রাজ্যে সপ্তম দফার লোকসভা নির্বাচন হবে। উত্তর ও দক্ষিণ কলকাতা সহ মোট ৯ কেন্দ্রে ভোট রয়েছে। ফলে প্রচারের জন্য আর বেশি সময় নেই। তাই বৃহস্পতিবার বিকেলে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে তৃণমূলের পদযাত্রায় অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে রয়েছেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মিছিলটি চলবে সুকান্ত সেতু হয়ে কলকাতা দক্ষিণের গোপালনগর ক্রসিং পর্যন্ত। শেষে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement