Anubrata Mondal: আরও বেআইনি সম্পত্তির হদিশ, তিহাড়েই অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই
তৃণমূল নেতার আরও কিছু বেআইনি সম্পত্তির সন্ধান হাতে পেয়েছে সিবিআই। আর সেই বিষয়েই অনুব্রতকে তিহাড়েই জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা
বারংবার জামিনের আর্জি বাতিল হয়ে যাচ্ছে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। এখনও তিহাড় জেলেই বন্দি সে। কেষ্টর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই আবহেই বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে ফের জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই (CBI) আধিকারিকরা। গরুপাচার কাণ্ডে ধৃত কেষ্টর নামে কয়েক শো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি-সিবিআই। এবার তৃণমূল নেতার আরও কিছু বেআইনি সম্পত্তির সন্ধান হাতে পেয়েছে সিবিআই। আর সেই বিষয়েই অনুব্রতকে তিহাড়েই জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সংযুক্ত আরব আমিরশাহী সফরের আগে বুর্জ খলিফায় ফুটে উঠল প্রধানমন্ত্রীর ছবি
ফের সিবিআই জেরার মুখে অনুব্রত...
The Central Bureau of Investigation (#CBI) probing the multi-crore cattle smuggling scam in #WestBengal, will seek fresh permission to interrogate #TrinamoolCongress leader #AnubrataMondal in judicial custody. pic.twitter.com/pIGCuKmS9P
— IANS (@ians_india) July 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 15, 2023 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

