ASI Anup Dutta: সঞ্জয়ের পর 'ঘনিষ্ঠ' ASI-এর পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই

চিকিৎসক খুনের তদন্তে নতুন কোন তথ্য উঠে আসবে কী? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দু দফার পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ASI Anup Dutta (Photo Credits: X)

আরজি করে মহিলা জুনিয়র পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের 'ঘনিষ্ঠ' এএসআই অরূপ দত্তের (ASI Anup Dutta) পলিগ্রাফ পরীক্ষার জন্যে অনুমতি পেল সিবিআই। এই অরূপ কেই গত মঙ্গলবার ২০ অগাস্ট সিবিআই দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ক্যামেরা থেকে বাঁচতে প্রাণপণ দৌড়োতে দেখা গিয়েছিল। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা আগেই শুরু করে দিয়েছে তদন্তকারী সংস্থা। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সঞ্জয়ের এক দফার পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। এবার সঞ্জয় 'ঘনিষ্ঠ'  এএসআই-এর পলিগ্রাফ পরীক্ষার (Polygraph Test) পালা। চিকিৎসক খুনের তদন্তে নতুন কোন তথ্য উঠে আসবে কী? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দু দফার পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সঞ্জয় 'ঘনিষ্ঠ' ASI-এর পলিগ্রাফ পরীক্ষার পালা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement