Zlatan Ibrahimovic Retires: ফুটবলকে বিদায় জানালেন সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ, নেটিজেনদের অভিনন্দন ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়
কিছুদিন আগেও জানিয়েছিলেন—এখনই অবসর নয়। কিন্তু হঠাৎই বদলে গেল সেই সিদ্ধান্ত। ফুটবলের রঙিন ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মাঠ ভর্তি সমর্থকদের ভালোবাসায় ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৪১ বছর বয়সী সুইডিশ এই তারকা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা লিওনেল মেসির মতো একাধিক সেরা পুরস্কার জোটেনি তার কপালে। ব্যালন ডি’ওর অথবা ইউরো কাপ কিছুই পাননি। কিন্তু ফুটবল দুনিয়ায় গত কুড়ি বছর ধরে আলাদা একটা জায়গা ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। ভেরোনার বিপক্ষে রোববার ম্যাচের পর তিনি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান। ইব্রাহিমোভিচ জানান, তার অবসরের মতো বড় ঘোষণা দিতে যাওয়ার বিষয়টি কেউ জানতো না।
Advertisement
সম্পর্কিত খবর
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
PSG: পিএসজির কাপ উচ্ছ্বাসে চরম বিশৃঙ্খলা, হত ২, পুলিশ কর্মী কোমায়, গ্রেফতার ৫৫৯
PSG vs Inter Milan, UEFA Champions League Final: ইন্টার মিলানকে রেকর্ড ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয় পিএসজির
PSG vs Inter Milan, UEFA Champions League 2024-25 Final Live Streaming: পিএসজি বনাম ইন্টার মিলান, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement