UEFA: রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল! পিছনে যে কারণ

গতবারের মত এবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্থান পরিবর্তন হতে পারে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গ থেকে সরানো হতে পারে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

(Photo Credits : Getty Images)

গতবারের মত এবারও চ্যাম্পিয়ন্স  লিগ ফাইনালের স্থান পরিবর্তন হতে পারে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গ থেকে সরানো হতে পারে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ, ইতিমধ্যেই উয়েফা শীর্ষকর্তাদের কাছে সেন্ট পিটার্সবার্গ থেকে ফাইনাল সরানোর ওপর চাপ বাড়ছে।

চলতি বছর ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গাজপ্রোম অ্যারিনায় হওয়ার কথা বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে পুতিনের দেশে হয়তো নাও হতে পারে এই মেগা ফাইনাল। গত বছর করোনার কারণে ইস্তানবুল থেকে ফাইনাল সরে আয়োজিত হয়েছিল পোর্তো-তে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement