Tanmay Agarwal: রঞ্জিতে তন্ময় আগরওয়ালের ১৮১ বলে ৩৬৭ রান
রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক ইনিংস খেললেন হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে রঞ্জির ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতরান করেন তন্ময়।
রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক ইনিংস খেললেন হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে রঞ্জির ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতরান করেন তন্ময়। মাত্র ১৪৭ বলে হায়দরাবাদের তন্ময় ত্রিশতরান পূর্ণ করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান করার বিষয়ে তন্ময় ভেঙেছেন ২০১৭ সালে ম্যাক্রো মরিসের ১৯১ বলে ৩০০ রান পূর্ণ করার রেকর্ড। শনিবার শেষ অবধি তন্ময় ১৮১ বলে ৩৬৬ রানে আউট হন। স্ট্রাইক রেট ২০২-রও বেশী। তিনি মারেন ২৬টি ওভার বাউন্ডারি, ৩৪টি ওভার বাউন্ডারি।
প্লেট গ্রুপের এই ম্যাচে তন্ময় আউট হওয়ার পর হায়দরাবাদ ৪ উইকেটে ৬১৫ রান করে তাদের ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে। হায়দরাবাদ মাত্র ৬০ ওভারে ১০-এর ওপর রান রেট করে তোলে ৬১৫ রান। প্রথম ইনিংসে সেখানে অরুণাচলপ্রদেশ করেচিল মাত্র ১৭২ রান।
দেখুন খবরটি
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement