SRH IPL Anthem Song: আইপিএলের জন্য নতুন অ্যান্থেম শেয়ার করল সানরাইজার্স হায়দরাবাদ, প্রথম ম্যাচ খেলতে গোটা দল কলকাতায় (দেখুন ভিডিও)

অস্ট্রেলিয়ার হয়ে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন প্যাট কামিন্স এ বছর হায়দরাবাদের দায়িত্বে ।  এইডেন মার্করামের জায়গায় তাকে অধিনায়ক করেছে দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি নিলামে ২০ কোটির বেশি পেয়েছেন।

SRH New Captain In IPL Photo Credit: Twitter@srhfansofficial

হায়দরাবাদের ক্রিকেটপ্রেমীদের জন্য ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজন ১৭ এর জন্য তাদের আইপিএলের অ্যান্থম প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নতুন গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

আইপিএলের সূচী অনুযায়ী সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ হবে ২৩ মার্চ। প্যাট কামিন্সের নেতৃত্বে ইডেন গার্ডেনে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ।যেখানে দলটি প্রথম ম্যাচ খেলবে (SRH Vs KKR) ২৩মার্চ কলকাতা নাইট রাইডার্সের( KKR) বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার হয়ে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন প্যাট কামিন্স এ বছর হায়দরাবাদের দায়িত্বে ।  এইডেন মার্করামের জায়গায় তাকে অধিনায়ক করেছে দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি নিলামে ২০ কোটির বেশি পেয়েছেন। হায়দরাবাদ তাকে ২০ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে।

এক ঝলকে শুনে নেব তাঁদের গান-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement