Saudi Pro League: আল-ইত্তিহাদের বিরুদ্ধে জোড়া গোল রোনাল্ডোর, সৌদি প্রো লিগের ম্যাচে ৪-২ গোলে জয় পেল আল নাসরের

খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে আল-নাসরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৯তম মিনিটে আবারও গোল করে স্কোর ২-০ করেন রোনালদো।

Cristiano Ronaldo (Photo Credit: @FCBAlbiceleste/ X)

জয় দিয়ে সৌদি প্রো লিগ২০২৩-২৪ (Soudi Pro League 2023-24) শেষ করল আল-নাসর। মরশুমের শেষ ম্যাচে  ৪-২ স্কোরে আল-ইত্তিহাদকে তাঁরা পরাজিত করে।খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে আল-নাসরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৯তম মিনিটে আবারও গোল করে স্কোর ২-০ করেন রোনালদো।এ ছাড়া আল-নাসরের হয়ে অন্য দুই গোলদাতা ছিলেন আবদুল রহমান গারিব ও মেশারি আল-নেমার। ম্যাচে দুগোল করার সুবাদে  সৌদি প্রো লিগের এক মরশুমে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ গোল করা খেলোয়াড় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement