Maria Sharapova: সন্তানের জন্ম দেওয়ার চার সপ্তাহ পর জিমে কঠিন কসরত মারিয়া শারাপোভার, দেখুন ভিডিও

চার সপ্তাহ আগে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর জিমে কসরত করতে গিয়ে এমন কথাই বললেন টেনিসের গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা।

Maria Sharapova: সন্তানের জন্ম দেওয়ার চার সপ্তাহ পর জিমে কঠিন কসরত মারিয়া শারাপোভার, দেখুন ভিডিও
Maria Sharapova Blessed With Baby Boy (Photo: Instagram)

"আমার শরীর এখন এত দুর্বল লাগছে যে, সেটা এতটা দুর্বল এর আগে কখনও লাগেনি।" চার সপ্তাহ আগে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর জিমে কসরত করতে গিয়ে এমন কথাই বললেন টেনিসের গ্ল্যামার গার্ল রাশিয়ান মারিয়া শারাপোভা। মারিয়া তাঁর ছেলের নাম রেখেছেন থিওডর। টেনিস ছেড়ে তিনি এখন সংসার করছেন।

সদ্য প্রথমবার মা হয়েছেন। কিন্তু তা বলে নিজের শরীরকে কখনই আনফিট রাখা পছন্দ করেন না পাঁচটা গ্র্যান্ডস্লামের মালকিন মারিয়া। যতদিন পেশাদার টেনিস সার্কিটে ছিলেন ততদিন তাঁর মত ফিটনেসের তুঙ্গে থাকা খেলোয়াড় খুবই কম ছিলেন। তাই মাশা একদম দেরি না করে জিমে কঠিন সব ব্যায়াম শুরু করে দিয়েছেন। আরও পড়ুন-যে কারণে ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে পদকহীন থাকতে পারে বাংলাদেশ!

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Maria Sharapova (@mariasharapova)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2022 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).