LSG vs SRH: মার্শদের মার পন্থদের ২০০ পাড়

লখনৌয়ের তিন তারকা বিদেশীই ব্যাটাররাই যা করার করলেন। দুই অজি ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম শুরুটা দারুণ করেন।

Nicholas Pooran. (Photo Credits: X)

LSG vs SRH: সোমবার লখনৌয়ে সান রাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ঋষভ পন্থ-রা করলেন ৭ উইকেটে ২০৫ রান। লখনৌয়ের (Lucknow Super Giants)-এর তিন তারকা বিদেশীই ব্যাটাররাই যা করার করলেন। দুই অজি ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম শুরুটা দারুণ করেন। অজি-প্রোটিয়া ব্যাটারদের ওপেনিং জুটিতে ৬৯ বলে ওঠে ১১৫ রান। ৩৯ বলে ৬৫ রান করে আউট হন মিচেল মার্শ। তিনে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ। ২৭ কোটির পন্থ ৬ বলে ৭ রান করে আউট হন।

কিছুক্ষণ পর ৩৮ বলে ৬১ রান করে আউট হন মার্করাম। চারে নেমে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলের রানকে দুশো পাড় করতে সাহায্য করেন। এদিন লখনৌয়ের কোনও ভারতীয় ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সান রাইজার্সের লঙ্কান পেসার এশান মালিঙ্গা দুটি উইকেট নেন।

বড় রান লখনৌয়ের

Share Now

Tags

Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement