Kohli teary-eyed after RCB Exit From IPL: আইপিএলে বেঙ্গালুরুর স্বপ্ন শেষ, ম্যাচ শেষ করে কেঁদে ফেললেন বিরাট কোহলি
গতকাল শুরুতেই টসে হেরে ধাক্কা খায় আরসিবি। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে এই চ্যালেঞ্জ কাঁধে নিয়ে খেলতে নেমে কোহলি আবার বুঝিয়ে দেন, তিনি শক্ত ধাতুতে গড়া। ৬১ বলে ১০১ রান করে আরসিবিকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি
আরসিবির (RCB) আইপিএল অভিযান শেষ হয়ে গেল রবিবার। গতকাল শুরুতেই টসে হেরে ধাক্কা খায় আরসিবি। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে এই চ্যালেঞ্জ কাঁধে নিয়ে খেলতে নেমে কোহলি আবার বুঝিয়ে দেন, তিনি শক্ত ধাতুতে গড়া। ৬১ বলে ১০১ রান করে আরসিবিকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি।সেই রান তাড়া করতে নেমে কোহলির হাসি মুছে দিলেন শুভমন গিল। পাল্টা শতরান করে জিতিয়ে দিলেন গুজরাত টাইটান্সকে। হার্দিক পাণ্ড্যের দল জেতায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আর আই পি এল থেকে বেরিয়ে গেল রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এরপরেই দলের ডাগ আউট থেকে একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় চোখে জল নিয়ে নিষ্পলক চোখে মাঠের দিকে তাঁকিয়ে আছেন কোহলি।
দেখুন সেই ছবি-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Bengaluru Stampede: চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্ট কাণ্ডে এবার CID তদন্ত
Bengaluru Stampede: চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্টের ঘটনায় পদত্যাগ কর্ণাটক ক্রিকেটের সচিব এবং কোষাধ্যক্ষের
Virat Kohli, Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এবার মামলা বিরাট কোহলির বিরুদ্ধে
Chinnaswamy Stampede Incident: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় কোহলিকে গ্রেপ্তারের ট্রেন্ডিং
Advertisement
Advertisement
Advertisement