Kane Williamson: ফাইনালে কেন ফিল্ডিং করছেন না কেন উইলিয়ামসন, পরিবর্তে মাঠে নামছেন কে

দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করতে পারছেন না নিউ জিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। ব্য়াট করার সময় পেশীতে চোট পান ৩৪ বছরের কেন উইলিয়ামসন।

Kane Williamson. (Photo Credits: X)

দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করতে পারছেন না নিউ জিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন (Kane Williamson)। ব্য়াট করার সময় পেশীতে চোট পান ৩৪ বছরের কেন উইলিয়ামসন। এখন তিনি মাঠ নামার মত অবস্থায় নেই। তাই রোহিত শর্মাদের ব্যাটিংয়ের সময় কেন উইলিয়ামসনের পরিবর্তে ফিল্ডিং করবেন মার্ক চ্যাপম্যান। এদিন ফাইনালে তিন নম্বরে নেমে কেন উইলিয়াসমন ব্যক্তিগত ১১ রানে কুলদীপ যাদবের বলে আউট হন। জোর জল্পনা, কেন উইলিয়ামসন ওয়ানডে-তে তাঁর শেষ ম্যাচ খেলছেন। দেশের হয়ে এদিন ১৭৫তম ওয়ানডে ম্যাচ খেলছেন কেন। ওয়ানডে-তে তাঁর ৭ হাজার ২৩৫ রান আছে, ব্যাটিং গড় ৫০-র খুব কাছে।

ভারত এদিন ২৫২ রান করলে চ্যাম্পিয়ন হবে।

ব্যাট করলেও ফিল্ডিং করতে পারছেন না কেন উইলিয়ামসন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement