IPL Media Rights: আইপিএল তুমি কার? 'দেখানদারি'র লড়াইয়ের খেলা শুরু

ভারতীয় খেলা আর টেলিভিশনের সবচেয়ে লোভনীয় আর আকর্ষক স্বত্ত্বের লড়াই শুরু হল। আজ, রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে আগামী পাঁচ বছর আইপিএলের সম্প্রচার সত্ত্ব দখলের লড়াই।

IPL 2022 Trophy (Photo credit: Twitter)

ভারতীয় খেলা আর টেলিভিশনের সবচেয়ে লোভনীয় আর আকর্ষক স্বত্ত্বের লড়াই শুরু হল। আজ, রবিবার সকাল ১১টা থেকে মুম্বই শুরু হয়েছে আগামী পাঁচ বছর আইপিএলের সম্প্রচার সত্ত্ব দখলের লড়াই। ই-নিলামের মাধ্যমে ঠিক হবে ২০২৩-২০২৭, এই পাঁচ বছরে আইপিএল টিভিতে ও ডিজিটালে কোন সংস্থা দেখাবে।

স্টার স্পোর্টস, সোনি, ভায়াকম ১৮, অ্যামাজন-এর মত সংস্থারা আছে লড়াইয়ে। ম্যাচ পিছু টিভি সম্প্রচারস্বত্ত্ব ৫০ কোটি ছাড়িয়ে যেতে চলেছে। ডিজিটাল স্বত্ত্ব ম্যাচ পিছু ৩৩ কোটি টাকা ছাপিয়ে যেতে চলেছে। গত পাঁচ বছর আইপিএল টিভিতে দেখা যেত স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি প্লাস হটস্টার। এবার এই স্বত্ত্ব কারা পায় সেটা জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement