IPL 2024: আইপিএলে অলরাউন্ড পারফরম্যান্স, সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেলেন নাইট সুনীল নারিন (দেখুন পোস্ট)
গোটা আইপিএল মরশুম-এ, নারিন ৪৮৮ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স(KKR) ফাইনাল সহ ১৪টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ জিতেছে।
২০২৪ এর আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। কলকাতার এই জয়যাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁদের মধ্যে অন্যতম সুনীল নারিন। ফর্ম হারিয়ে ব্যাটিং ক্রমে নিচের দিকে নেমে যাওয়া থেকে তাঁকে আবার ওপেনারের ভূমিকায় এনেছিলেন কোচ গৌতম গম্ভীর। কোচের ভরসাকে স্বীকৃতি দিয়ে সুনীল নারিন আইপিএল 2024-এ কলকাতার হয়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গোটা আইপিএল মরশুম-এ, নারিন ৪৮৮ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স(KKR) ফাইনাল সহ ১৪টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ জিতেছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম২০২৪ মরশুমের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সুনীল নারিনকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। দেখুন সেই পোস্ট-