CWC Final 2023, IND vs AUS: অজিদের এক একটা উইকেট পড়ছে, আর গর্জে উঠছেন ভারতীয় সমর্থকরা

অজিদের উইকেট পড়ছে আর কলকাতা থেকে কেরালা, দিল্লি থেকে মুম্বই-দেশের সর্বত্র ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের বিস্ফোরণ নজরে আসছে।

Indian Fans Shot by Oppo (Photo Credit: ICC/ X)

ঠিক যেন দিওয়ালি চলছে। বিশ্বকাপের ফাইনালে মোদী স্টেডিয়ামে ভারতের ২৪০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের একটার পর একটা উইকেটের পতন হচ্ছে। ৪৮ রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ। আগুন ঝরাচ্ছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সামি। এদিকে অজিদের উইকেট পড়ছে আর কলকাতা থেকে কেরালা, দিল্লি থেকে মুম্বই-দেশের সর্বত্র ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের বিস্ফোরণ নজরে আসছে।

আলোর ছটার আতসবাজির সঙ্গে শব্দবাজিরও আওয়াজ আসছে। শুধু ভারত নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশে প্রবাসী ভারতীয়রা একসঙ্গে দেশের ফাইনাল খেলা দেখছেন।

লন্ডনে এক জায়গায় জড়ো হয়ে খেলা দেখছেন ভারতীয়রা।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement