Europa League Final: ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম
এটি ছয় বছরে দ্বিতীয়বারের মতো একটি সম্পূর্ণ ইংলিশ ইউরোপা লিগ ফাইনাল হতে চলেছে। শেষবার চেলসি এবং আর্সেনাল ২০১৯ সালে একে অপরের মুখোমখি হয় এবং চেলসি জিতে যায়। এখন ফাইনাল ২১ মে বিলবাওতে
Europa League Final: ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) এবং টটেনহ্যাম (Tottenham) প্রিমিয়ার লিগে (Premier League) তলানিতে থাকলেও ইউরোপা লিগের (Europa League) ক্যাম্পেন গৌরবের। চ্যাম্পিয়ন্স লিগ এখন মাত্র এক ম্যাচের দূরত্বে দুই দলের। বৃহস্পতিবার ইউরোপের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতার ফাইনালে উঠার পর এই পুরস্কার হাতে এসেছে ইংলিশ ক্লাবের। ইউনাইটেড সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) ৪-১ পরাজিত করে এবং দুই লেগ মিলিয়ে মোট ৭-১ ব্যবধানে জিতে যায়। অন্যদিকে, টটেনহ্যাম বডো/গ্লিম্টে (Bodø/Glimt) এর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ফাইনালে পৌঁছায়। এটি ছয় বছরে দ্বিতীয়বারের মতো একটি সম্পূর্ণ ইংলিশ ইউরোপা লিগ ফাইনাল হতে চলেছে। শেষবার চেলসি এবং আর্সেনাল ২০১৯ সালে একে অপরের মুখোমখি হয় এবং চেলসি জিতে যায়। এখন ফাইনাল ২১ মে বিলবাওতে যেখানে টটেনহ্যামের বিপক্ষে অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড ফেভারিট। PSG vs Arsenal, Champions League Semifinals: আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি