Messi's Son Makes Debut: বাবার মতো ফুটবলেই অভিষেক লিওনেল পুত্র থিয়াগো মেসির, দেখুন ছবিতে

ইন্টার মায়ামির যুব দলের ১০ নম্বর জার্সি গায়ে খেলেন ১২ বছর বয়সী মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা থিয়াগো তার বন্ধু বেঞ্জামিন সুয়ারেজের সঙ্গে খেলেন। বেঞ্জামিন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের ছেলে।

Messi's Son Makes Debut: বাবার মতো ফুটবলেই অভিষেক লিওনেল পুত্র থিয়াগো মেসির, দেখুন ছবিতে
Lionel Messi's Son Thiago Messi (Photo Credit: B/R Football/ X)

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির (Lionel Messi) বড় ছেলে থিয়াগো মেসির (Thiago Messi) অভিষেক হয়েছে রোজারিওর 'নিওয়েলস কাপ' (Newell’s Cup) টুর্নামেন্টে। মূলত অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিতায় নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ইন্টার মায়ামির যুব দলের ১০ নম্বর জার্সি গায়ে খেলেন ১২ বছর বয়সী মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা থিয়াগো তার বন্ধু বেঞ্জামিন সুয়ারেজের সঙ্গে খেলেন। বেঞ্জামিন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের ছেলে। লুইস বার্সেলোনায় মেসির সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু এবং এখন ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছে। গত দুই দিন ম্যাচ খেলেছে দলটি। থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো এবং ঠাকুরদা-ঠাকুমা হোর্হে মেসি ও সেলিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য তার খেলা দেখতে স্ট্যান্ডে ছিলেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি। প্রসঙ্গত, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রোজারিওতে অবস্থিত আর্জেন্টিনার ক্লাবটিতে ফুটবলার হিসেবে প্রথম পা রাখেন লিওনেল মেসি। Messi to Play in India: অবশেষে ভারতে ফিরছেন লিওনেল মেসি! ২০২৫ সালে আর্জেন্টিনার ফুটবল ম্যাচের ঘোষণা কেরলের ক্রীড়ামন্ত্রীর

ফুটবলেই অভিষেক লিওনেল পুত্র থিয়াগো মেসির

সপরিবারে স্ট্যান্ডে থিয়াগোর মা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).