Indian Super League Football 2024-25: হোম ম্যাচে ৪-২ গোলে হার ওড়িশা এফসির, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে টেবিলের তৃতীয় স্থানে এফসি গোয়া

FC Goa Beat Odisha FC (Photo Credit: X@IndSuperLeague)

ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে শনিবার সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। রুদ্ধশ্বাস ম্যাচে ওড়িশা এফসিকে ৪-২ গোলে পরাজিত করে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চলে গেল এফ সি গোয়া। গোয়ার হয়ে ব্রিসন ফার্নান্দেস দুটি এবং উদন্ত সিং ও অমে রানাওয়াদে একটি করে গোল করেন। ওড়িশার হয়ে গোল করেন আহমেদ জাহহ ও জেরি মাউইহমিংথাঙ্গা। ম্যাচের সেরা নির্বাচিত হন ব্রিসন ফার্নান্দেস।

আগামী ৯ জানুয়ারী চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের পরবর্তী খেলা খেলতে নামবে ওড়িশা এফসি, অন্যদিকে ৮ জানুয়ারি হায়দরাবাদ এফসি-র সঙ্গে খেলবে এফ সি গোয়া।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement