Cristiano Ronaldo Angry: দেখুন, রিয়াদ সিজন কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরে রোনালদোর উত্তপ্ত প্রতিক্রিয়া
লুইস কাস্ত্রোর দলের জন্য এটি ছিল হতাশার রাত সেইসময় দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তোরি পেনসোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রোনালদো
রিয়াদ সিজন কাপের ফাইনালে আল হিলালের (Al Hilal) কাছে আল নাসরের (Al Nassr) হারের পর মাঠের এক কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণের জন্য বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগের মধ্য মরসুমের বিরতির সময় দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিতে আল নাসর বর্তমানে লিগ টেবিলে সাত পয়েন্টে এগিয়ে থাকা দলকে টপকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাচের শুরুটা ছিল রোনালদো ও তার দলের জন্য দুঃস্বপ্নের মতো। ১৭ মিনিটে গোলের খাতা খোলেন আল হিলাল মিডফিল্ডার সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আর সৌদি আরবের আন্তর্জাতিক খেলোয়াড় সালেম আল দাওসারি ম্যাচের ৩০ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। লুইস কাস্ত্রোর দলের জন্য এটি ছিল হতাশার রাত সেইসময় দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তোরি পেনসোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দর্শকদের মধ্যে বল ছিটকে দেন রোনালদো। তারপরও খারাপ মেজাজেই দেখা যায় তাঁকে। Riyadh Season Cup 2024 Trophy: সকলকে চমকে দিয়ে সৌদি আরবের কিংডম এরিনায় রিয়াদ সিজন কাপ উন্মোচন আন্ডারটেকাররের (দেখুন ভিডিও)
দেখুন রোনালদোর উত্তপ্ত প্রতিক্রিয়া