Paris Olympic 2024: অলিম্পিকের প্রথম ম্যাচেই কোনওমতে হার থেকে বাঁচল কোপা জয়ী আর্জেন্টিনা, ড্র করল মরক্কোর বিরুদ্ধে
আগামী ২৬ জুলাই থেকে প্যারিস অলিম্পিক শুরু হলেও বুধবার থেকে শুরু হয়ে গেল ফুটবল ম্যাচ। আর প্রথমদিনের ম্যাচে গ্রুপ পর্বের দুটি ম্যাতে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মরক্কো এবং স্পেনের মুখোমুখি হয়েছিল উজবেকিস্তান।
আগামী ২৬ জুলাই থেকে প্যারিস অলিম্পিক (Paris Olympic 2024) শুরু হলেও বুধবার থেকে শুরু হয়ে গেল ফুটবল ম্যাচ। আর প্রথমদিনের ম্যাচে গ্রুপ পর্বের দুটি ম্যাতে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মরক্কো এবং স্পেনের মুখোমুখি হয়েছিল উজবেকিস্তান। একদিকে ২-১ গোলে স্পেন জিতলেও অন্যদিকে মরক্কোর বিরুদ্ধে কোনওমতে হার থেকে বাঁচে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ২-২ তে ড্র করে কোপা জয়ী এই দেশ। এদিনের প্রথম গোল মরক্কোর সোফিয়ান রহিমি করেন। এরপর ৫১ মিনিটের মাথায় আরেকটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় সে। অন্যদিকে ৬৮ মিনিটে প্রথম গোল করেন আর্জেন্টিনার জিউলিয়ানো সিমিওন। অনেকেই আন্দাজ করছিলেন যে ২-১ গোলে হারতে হবে মাসচেরানোর দলকে। কিন্তু অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ানো মেডিনার গোলে কোনওভাবে এই হার ঠেকায় আর্জেন্টিনা।
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement