Billy Vigar Passed Away: লড়াই শেষ, মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে প্রয়াত প্রাক্তন আর্সেনাল খেলোয়াড় বিলি ভিগার

Billy Vigar has passed away (Photo Credit: X@now_arsenaI)

ম্যাচ চলাকালীন মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে গেছিলেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার বিলি ভিগার, গতকাল (২৫ সেপ্টেম্বর,২০২৫)  মাত্র ২১ বছর বয়সে মারা গেলেন তরুণ ওই ইংলিশ স্ট্রাইকার।বিলি ভিগারের মৃত্যুর সংবাদে ফুটবল বিশ্ব হতবাক।

গত সপ্তাহে ইস্থমিয়ান লীগ প্রিমিয়ার ডিভিশনে উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে চিচেস্টার সিটির খেলোয়াড় ভিগার মাথায় চোট পান। ঘটনার পরপরই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।  অ্যাম্বুলেন্স-এ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচার এবং কোমায় থাকা সত্ত্বেও, মস্তিষ্কের ক্ষতি মারাত্মক প্রমাণিত হয়, অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিগার। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ক্লাব চিচেস্টার সিটি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।

পরিবারের বিবৃতিতে বলা হয়েছে-"শনিবার গুরুতর আঘাতের পর বিলি কোমায় চলে যান। তার আরোগ্য লাভের জন্য অস্ত্রোপচার করা হয়। তবে, আঘাতটি খুব গুরুতর ছিল এবং বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।"

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement