Asian Champions League: আল-হিলালকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আল-আহলি

Al-Ahli into the Asian Champions League Final (Photo Credit: X@JacobsBen)

মঙ্গলবার রাতে জেদ্দায় আল হিলাল (Al-Hilal) কে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের (Asian Champions League) ফাইনালে গেল আল আহলি (Al-Ahli )। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে পৌঁছে তারা প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখছে। ম্যাচের নবম এবং ২৭ মিনিটে যথাক্রমে রবার্তো ফিরমিনো এবং ইভান টোনির গোলে ম্যাথিয়াস জেসলের দল ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির ৩ মিনিট পর আল-হিলালির সালেম আল-দাওসারি ব্যবধান ২-১ করেন।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার কালিদু কুলিবালির দ্বিতীয় হলুদ কার্ডের ফলে ৪ বারের চ্যাম্পিয়ন দল আল-হিলালি শেষ ৩০ মিনিট ১০ জনের দল হয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে আল-আহলির ফেরাস আল-ব্রিকান শেষের দিকে তৃতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে জয়ী করেন। তবে এরই মাঝে আল-হিলালি পেনাল্টি থেকে একটি গোল করতে ব্যর্থ হয়। আল-আহলি কখনও এশিয়ান শিরোপা জেতেননি, ১৯৮৬ এবং ২০১২ সালে ফাইনালে হেরেছিল। এবার নির্ধারক ম্যাচে স্বদেশী আল-নাসর অথবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের মুখোমুখি হবে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এই দল মুখোমুখি হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement