Erling Haaland: তিন ডজন গোল হাল্যান্ডের, তিন গোলে জিতে খেতাবের আরও কাছে সিটি
ইংলিশ প্রিমিয়র লিগ খেতাব জয়ের আরও কাছে চলে গেল ম্যানচেস্টার সিটি। রবিবার গুডিসন পার্কে এভার্টনকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা আর্সেনালের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল সিটি।
ইংলিশ প্রিমিয়র লিগ খেতাব জয়ের আরও কাছে চলে গেল ম্যানচেস্টার সিটি। রবিবার গুডিসন পার্কে এভার্টনকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা আর্সেনালের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল সিটি। বাকি থাকল আর তিনটি ম্যাচ। আগামী দুটি ম্যাচে জিতলেই গতবারের মত এবারও ইংল্যান্ডে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হবে পেপ গুয়ার্দিওলার দল। প্রসঙ্গত, গত পাঁচটা প্রিমিয়র লিগে চার বারই চ্য়াম্পিয়ন হয়েছে সিটি। ২০১৭-র পর থেকে একমাত্র ২০২০-২১ মরসুমে লিভারপুল ছাড়া প্রতিবার খেতাব জিতেছে নীল ম্য়ানচেস্টার।
রবিবার এভার্টনের বিরুদ্ধে সিটির জয়ে দুটি গোল করেন জার্মান তারকা ইলিকে গানদোগান। আর একটি গোল করেন নরওয়ের গোলমেশিন এরলিং হাল্যান্ড (Erling Haaland)। চলতি প্রিমিয়র লিগে রেকর্ড ৩৬টি গোল করা হয়ে গেল হাল্যান্ডের। চলতি মরসুমে হাল্যান্ডের এটি ৫২তম গোল।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement