Dhanashree Verma: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'চাহাল' পদবী মুছলেন ধনশ্রী, তবে কি যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে শীতলতা?

মনে হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহাল পদবী মুছে দিয়েছেন। আর তা দেখে মনে হচ্ছে এই প্রেমিক দম্পতির সম্পর্কে শীতলতা এসেছে। সম্প্রতি যুজবেন্দ্র একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। তাতে লেখা, "নিউ লাইফ লোডিং"। এরপর নেটিজেনরা আবিষ্কার করেন যে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহাল পদবী সরিয়ে দিয়েছেন। আর তারপরই নেটপাড়ায় জোর জল্পনা ছড়িয়েছে যে চাহাল ও ধনশ্রী বিচ্ছেদের পথেই এগোচ্ছেন।

টুইট:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement