D Gukesh Falls to R Praggnanandhaa: কার্লসেনকে হারিয়ে এবার প্রজ্ঞানন্দের কাছে হেরে তিনে নামলেন গুকেশ
ব়্যাপিড রাউন্ডে দাবা বিশ্বের কিংবদন্তি নরওয়ের ম্যাগনেস কার্লসেন-কে হারিয়ে চমকে দিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। তবে এবার ক্রোয়েশিয়ার জাগরেভে ব়্যাপিড ও ব্লিজ দাবা টুর্নামেন্টে (The SuperUnited Rapid & Blitz Chess Tournament 2025) আর প্রজ্ঞানন্দের কাছে হেরে গেলেন গুকেশ।
D Gukesh Falls to R Praggnanandhaa: ব়্যাপিড রাউন্ডে দাবা বিশ্বের কিংবদন্তি নরওয়ের ম্যাগনেস কার্লসেন-কে হারিয়ে চমকে দিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। তবে এবার ক্রোয়েশিয়ার জাগরেভে ব়্যাপিড ও ব্লিজ দাবা টুর্নামেন্টে (The SuperUnited Rapid & Blitz Chess Tournament 2025) আর প্রজ্ঞানন্দের কাছে হেরে গেলেন গুকেশ। ব্লিজ রাউন্ডে প্রজ্ঞানন্দের কাছে হারায় এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেলেন গুকেশ (১৫.৫ পয়েন্ট)। ব়্যাপিড ও ব্লিজ মিলিয়ে ১৭.৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছেন কার্লসেন। দুই নম্বরে আছেন পোল্যান্ডের ক্রেজতোফ দুদা ( Jan-Krzysztof Duda), ১৬ পয়েন্ট)। গুকেশের পিছনে চার নম্বরে আছেন প্রজ্ঞানন্দ (১৩.৫)। এখন ব্লিজে ৯টি রাউন্ড বাকি আছে। শেষদিনে গুকেশের কাছে কার্লসেনের সঙ্গে ব্যবধান কমানো কঠিন হবে, প্রজ্ঞানন্দের কাছে সুযোগ থাকছে শীর্ষে ওঠার।