Cristiano Ronaldo: ওল্ড ট্র্যাফোর্ডে জোড়া গোল করে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়র লিগে নিউ ক্যাসেলের বিরুদ্ধে বিরতির ঠিক আগে প্রথম গোলটা করেন রোনাল্ডো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সমতায় ফেরে নিউ ক্যাসেল। ম্যাচের ৬২ মিনিটে ফের গোল করেন রোনাল্ডো।

Cristiano Ronaldo (File Photo)

১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) জার্সিতে ফিরেই ওল্ড ট্র্যাফোর্ডে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর পায়ে ভর করেই নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্য়ানচেস্টার ইউনাইটেড। ম্যাচের পর ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, "ওল্ড ট্র্যাফোর্ডে আমার প্রত্যাবর্তন ছিল এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে এই স্টেডিয়াম কেন থিয়েটার অব ড্রিমস নামে পরিচিত। আমার জন্য এই স্টেডিয়াম সর্বদা জাদুকর জায়গা, যেখানে আপনি যা মনে মনে ঠিক করবেন সেটাই অর্জন করতে পারবেন। সমস্ত সতীর্থদের সঙ্গে নিয়ে এবং ভক্তদের সমর্থনে আমরা আশা ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলি।শেষে একসঙ্গে সেলিব্রেট করব। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসতে পেরে গর্বিত। এক হয়েছি এবং আবার প্রিমিয়ার লিগে খেলছি। কিন্তু, সর্বোপরি, দলকে সাহায্য করতে পেরে খুশি!"

রোনাল্ডোর পোস্ট: 

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement