ZIM Squad, ZIM vs IRE: বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে যাওয়ার পর আয়ারল্যান্ড সিরিজে আমূল পরিবর্তন জিম্বাবয়ে দলে
আগামী ৭, ৯ ও ১০ ডিসেম্বর হারারেতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। সম্প্রতি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর জিম্বাবয়ের এটাই প্রথম সিরিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবয়ে। দলে নতুন মুখ হিসেবে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ব্রায়ান বেনেট (Brian Bennett) ও ফাস্ট বোলার ট্রেভর গোয়ান্ডু (Trevor Gwandu)। চোট থেকে ফিরে ফের দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন (Craig Ervine)। এছাড়া জিম্বাবয়ে স্কোয়াডে লেগস্পিনার ব্র্যান্ডন মাভুতা (Brandon Mavuta) ও ব্যাটিং অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা (Tony Munyonga) ফিরেছেন এবং বাদ পড়েছেন ফাস্ট বোলার টেন্ডাই চাতারা (Tendai Chatara), বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা (Wellington Masakadza), ওপেনার ইনোসেন্ট কাইয়া (Innocent Kaia) ও নিক ওয়েলচকে (Nick Welch) বাদ দেওয়া হয়েছে। আগামী ৭, ৯ ও ১০ ডিসেম্বর হারারেতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। সম্প্রতি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর জিম্বাবয়ের এটাই প্রথম সিরিজ। সাত দলের আফ্রিকা অঞ্চল বাছাইপর্বে জিম্বাবয়ে তৃতীয় স্থান লাভ করে, প্রথম দুই স্থানে জায়গা করে নামিবিয়া ও উগান্ডা। Uganda in 2024 T20 World Cup: টি-২০ বিশ্বকাপে উগান্ডা! জিম্বাবয়ের স্বপ্ন ভেঙ্গে নয়া ইতিহাস গড়ল আফ্রিকান ক্রিকেট দল
দেখুন দল
Zimbabwe name uncapped duo in T20I squad to face Ireland
Details 🔽https://t.co/9aLYdGVEu4 pic.twitter.com/11uVzaq9l9
— Zimbabwe Cricket (@ZimCricketv) December 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

