Uganda in 2024 T20 World Cup: টি-২০ বিশ্বকাপে উগান্ডা! জিম্বাবয়ের স্বপ্ন ভেঙ্গে নয়া ইতিহাস গড়ল আফ্রিকান ক্রিকেট দল
ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জয় তুলে নিয়ে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ দুই স্থান নিশ্চিত করেছে উগান্ডা
আগামী টি-২০ বিশ্বকাপের আগেই ক্রিকেটে নয়া শক্তি হিসেবে উঠে এল উগান্ডা ক্রিকেট। পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে উগান্ডা। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জয় তুলে নিয়ে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ দুই স্থান নিশ্চিত করেছে উগান্ডা। প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে তারা। তাঁদের এই সফরে বাছাইপর্বে প্রথম ম্যাচে তানজানিয়াকে আট উইকেটের সহজ ব্যবধানে পরাজিত করে উগান্ডা। তবে পরের ম্যাচে নামিবিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয় তারা। এরপর টেস্ট খেলা জিম্বাবয়েকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথম চমক দেয় তারা এবং জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজার মাথায় প্রথমবার বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ায় ভাঁজ পড়ে। Namibia T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মূলপর্বে উঠল নামিবিয়া, দোরগড়ায় চাঁদের পাহাড়ের দেশ
🚨 Uganda create history 🚨
They have qualified for the #T20WorldCup 2024 and will become only the fifth African nation to feature in the tournament 🔥
Details 👉 https://t.co/TgLrh9MBxw pic.twitter.com/yxMyyTMd4K
— ICC (@ICC) November 30, 2023
এরপর আত্মবিশ্বাসে ভরপুর এই দল নাইজেরিয়াকে ৯ উইকেটে সহজেই পরাজিত করে। এরপর তারা কেনিয়ার বিপক্ষে ৩৩ রানের জয় তুলে নিয়ে টি-২০ বিশ্বকাপে নিজেদের জায়গা একরকম পাকা করে নেয়। এরপর রুয়ান্ডাকে মাত্র ৬৫ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে তারা। অন্যদিকে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে টি-টোয়েন্টি ইভেন্টের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে জিম্বাবয়ে। আফ্রিকার টেস্ট খেলা এই দেশ এই বছর ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডের কাছে হেরে মূল বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করে। জিম্বাবয়ে ক্রিকেটের জন্য এখন যেন খুবই খারাপ সময়। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কিছুদিন আগেই সিকন্দর রাজাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। একই বছরে বিরাট কোহলির সবচেয়ে বেশী 'প্লেয়ার অফ দ্য ম্যাচের' রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের রেকর্ড রয়েছে ৬টি, সিকন্দরের সংখ্যা এখন ৭। কিন্তু তাঁর একার খেলা ভালো থাকলেও দল থেকে কোনো সাহায্য সেভাবে পাননি।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

