ZIM ODI Squad, ZIM vs IRE: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের নতুন দল ঘোষণা জিম্বাবয়ের, অধিনায়কত্বে রাজাই

আরভিনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রাজা। হারারে স্পোর্টস ক্লাবে ১৩, ১৫ ও ১৭ ডিসেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে

ZIM ODI Squad, ZIM vs IRE: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের নতুন দল ঘোষণা জিম্বাবয়ের, অধিনায়কত্বে রাজাই
ZIM White Ball Team (Photo Credit: Zimbabwe Cricket/ X)

বুধবার থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হওয়া তিন ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন দল ঘোষণা করেছে জিম্বাবয়ে,যা তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা আভাস দেবে। এই সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে সাতজন জুন-জুলাইতে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩-এ অংশ নেওয়া দলে ছিলেন না। অধিনায়ক ক্রেইগ আরভিন (Craig Ervine), শন উইলিয়ামস (Sean Williams) এবং ব্র্যাড ইভান্স (Brad Evans) চোটের কারণে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন। এদিকে টেন্ডাই চাতারা (Tendai Chatara), ওয়েসলি মাধভেরে (Wessly Madhevere) ও তাদিয়ানাশে মারুমানিকে (Tadiwanashe Marumani) উপেক্ষা করেছেন নির্বাচকরা। দলে এসেছে নতুন মুখ যেমন, তাকুদজওয়ানাশে কাইতানো (Takudzwanashe Kaitano), টিনাশে কামুনহুকামওয়ে (Tinashe Kamunhukamwe), তানাকা চিভাঙ্গা (Tanaka Chivanga), ফারাজ আকরাম (Faraz Akram)। রাজা ও কাইয়া ছাড়া বাছাই হওয়া সব খেলোয়াড়ের বয়স ৩০ বছরের নিচে। আরভিনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রাজা। হারারে স্পোর্টস ক্লাবে ১৩, ১৫ ও ১৭ ডিসেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। WI vs ENG 1st T20I Result: ব্যাটিং-বোলিংয়ে অনবদ্য রাসেল, ধরাশায়ী বাটলার-বাহিনী

দেখুন জিম্বাবয়ের স্কোয়াড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).