Wanindu Hasaranga Suspended: আম্পায়ারের ওপর রেগে যাওয়ায় দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হাসারাঙ্গা
আম্পায়ারের নির্দেশ অমান্য করায় আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ার লিন্ডন হ্যানিবলের (Lyndon Hannibal) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আম্পায়ার হ্যানিবাল এবং ওয়াফাদার মোমান্দ কামিন্দু মেন্ডিসকে নো-বল দেননি। কামিন্দু যখন ক্রিজে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে ডেলিভারিটা কোমরের চেয়েও উঁচুতে যাওয়ায় আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটা নো-বল হওয়া উচিত ছিল। শেষ তিন বলে শ্রীলঙ্কার ১১ রান দরকার ছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি তিন রানে হেরে সিরিজটি ২-১ ব্যবধানে শেষ করে। হাসারাঙ্গাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে এবং এর ফলে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ অমান্য করায় আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। Noor Ahmad Banned: চুক্তি ভঙ্গের দায়ে এক বছরের জন্য আইএলটি-২০ থেকে নিষিদ্ধ নুর আহমেদ
দেখুন পোস্ট