Wainindu Hasranga, LPL 2023: দেখুন, লঙ্কা প্রিমিয়ার লিগে ওয়ানিন্দুর ৯ রানে ৬ উইকেটের স্পিন জাদু

লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে রয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা

Wanindu Hasranga (Photo Credit: Kausthub Gudipati/ X)

এশিয়া কাপের আগে ওয়ানিন্দু হাসরাঙ্গা স্পিন প্রতিপক্ষের জন্য কতটা বিপজ্জনক আবারও প্রমাণ করলেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা তিনবারের শিরোপাজয়ী জাফনা কিংসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছেন তার বিধ্বংসী স্পেলে। ওয়ানিন্দু বি-লাভ ক্যান্ডিকে কোয়ালিফায়ার ২-এ নিয়ে যান মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়ে। টসে জিতে জাফনা প্রথমে ব্যাট করতে নামার পর ওপেনার ক্রিস লেইনকে ১৯ রানে এলবিডাব্লিউ করেন, এরপর ডুনিথ ওয়েললেগেকে ৩ রানে আউট করে স্কোর ৪৮ রানে ৩ উইকেট করে দেন। এরপর ডেভিড মিলারকে ২৬ রানে বোল্ড এবং ১৫ রানে মাহিশ থিকসানাকে আউট করার পর, শূন্য রানে ফেরান আসেলা গুনারত্নে এবং নুয়ান থুশারাকে। এরফলে লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এ নিজের উইকেটের সংখ্যা ১৭তে নিয়ে গেছেন এবং উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। Rahkeem Cornwall Runout Video: শামুকের গতিতে দৌড়ে হাস্যকর রান আউট ১৪০ কেজির রাকিম কর্নওয়েল, ভিডিয়ো দেখে খুব হাসছে নেটিজেনরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement