Virat Kohli, IPL 2025: কেকেআর বনাম আরসিবির ম্যাচে বড় মাইলস্টোনে নজর বিরাট কোহলির, শুরু করেছেন প্র্যাকটিস
কোহলি গতকালই ইডেন গার্ডেন্সের মাঠে পা রেখেছেন তার প্র্যাকটিস শুরু করতে। তিনি আজ চাইবেন তার সেরাটা দিতে কারণ, তিনি তৃতীয় ভারতীয় খেলোয়াড় হবেন যিনি ৪০০ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন। ভারতীয় কিংবদন্তি বর্তমানে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ৩৯৯টি ম্যাচ খেলেছেন।
Virat Kohli, IPL 2025: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশাল মাইলফলক গড়তে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru)-এর তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার, ২২ মার্চ ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আরসিবি (RCB) তাদের আইপিএল ২০২৫ (IPL 2025) অভিযান শুরু করবে। কোহলি গতকালই ইডেন গার্ডেন্সের মাঠে পা রেখেছেন তার প্র্যাকটিস শুরু করতে। তিনি আজ চাইবেন তার সেরাটা দিতে কারণ, তিনি তৃতীয় ভারতীয় খেলোয়াড় হবেন যিনি ৪০০ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন। ভারতীয় কিংবদন্তি বর্তমানে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ৩৯৯টি ম্যাচ খেলেছেন। তিনি এই তালিকায় রোহিত শর্মা (Rohit Sharma) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে যোগ দেবেন তিনি। ৪৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন রোহিত, ৪১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক। কোহলির ঠিক পরে রয়েছেন এমএস ধোনি (MS Dhoni), যিনি ৩৯১ টি ম্যাচ নিয়ে চার নম্বরে রয়েছেন। KKR vs RCB Kolkata Weather Report: বৃষ্টিতে কি সত্যিই ভেসে যাবে কেকেআর বনাম আরসিবির ম্যাচ? কি বলছে কলকাতার আবহাওয়া রিপোর্ট
ইডেনে প্র্যাকটিস শুরু করেছেন বিরাট কোহলি
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2025 10:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

