Virat Kohli 500th Match: ৫০০তম ম্যাচে বিরাটের অর্ধশতক; ছাপিয়ে গেলেন ধোনি, তেন্ডুলকরকে
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে নজির গড়া কোহলি আন্তর্জাতিক কেরিয়ারের কোনও না কোনও পর্যায়ে এই তিন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন
পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট হল বিরাট কোহলির ৫০০তম ম্যাচ। ম্যাচের দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারানোর পর তৃতীয় সেশনে ভারত যাতে কোনও উইকেট না হারায়, তা নিশ্চিত করেন কোহলি-জাদেজা। বৃহস্পতিবার কোহলিকে অনেক বেশি নিশ্চিত মনে হয়। শেষ পর্যন্ত কভার-ড্রাইভে চার মেরে অর্ধশতক পূরণ করেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০তম ম্যাচে অর্ধ-শতক করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর দশম ক্রিকেটার হিসেবে কোহলি, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সনৎ জয়সুরিয়া, রিকি পন্টিং, শাহীদ আফ্রিদি ও জ্যাক ক্যালিসের তালিকায় প্রবেশ করেছেন।
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে নজির গড়া কোহলি আন্তর্জাতিক কেরিয়ারের কোনও না কোনও পর্যায়ে এই তিন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। ২০১৩ সাল পর্যন্ত কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা সচিন, রাহুল দ্রাবিড় প্রথম দিকে কোহলির সঙ্গেও খেলেছেন এবং ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। IND vs WI 2nd Test Day 1 Video Highlights: শতকের দিকে এগিয়ে বিরাট, ৪ উইকেট খুইয়ে ২৮৮ রানে ভারত