ZIM vs PAK ODI Series 2024: জিম্বাবয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগে বড় ধাক্কা পাকিস্তান দলে, চোটে বাদ দুই তারকা

পাকিস্তান ক্রিকেটের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে আহমেদ দানিয়াল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। অন্যদিকে, দাহানি বাম গোড়ালিতে চোট পেয়েছেন। প্রাথমিক স্ক্যানের পরে, সিদ্ধান্ত নেওয়া হয় যে উভয় খেলোয়াড় লাহোরে ফিরে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করবেন।

ZIM vs PAK ODI Series 2024: জিম্বাবয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগে বড় ধাক্কা পাকিস্তান দলে, চোটে বাদ দুই তারকা
Shahnawaz Dahani and Ahmed Daniyal (Photo Credit: Pakistan Cricket/ X)

ZIM vs PAK ODI Series 2024: জিম্বাবয়ের বিপক্ষে পাকিস্তানের চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আহমেদ দানিয়াল (Ahmed Daniyal) ও শাহনেওয়াজ দাহানি (Shahnawaz Dahani)। এই রবিবার অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ (বুধবার) পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হন তারা। পাকিস্তান ক্রিকেটের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে আহমেদ দানিয়াল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। অন্যদিকে, দাহানি বাম গোড়ালিতে চোট পেয়েছেন। প্রাথমিক স্ক্যানের পরে, সিদ্ধান্ত নেওয়া হয় যে উভয় খেলোয়াড় লাহোরে ফিরে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করবেন। সেখানে সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা নিশ্চিত করতে মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে রিহ্যাব করবেন। এখন তাদের পরিবর্তে দলে এসেছেন আব্বাস আফ্রিদি (Abbas Afridi) ও জাহানদাদ খানকে (Jahandad Khan)। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে বুলাওয়েতে দলের সঙ্গে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। আগামী ১, ৩ ও ৫ ডিসেম্বর বুলাওয়েতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে রয়েছেন আফ্রিদি ও জাহানদাদ। Saim Ayub: সাইম আয়ুবের ৫৩ বলের সেঞ্চুরিতে জিম্বাবোয়েতে জয়ে ফিরল পাকিস্তান

ওয়ানডের আগে বড় ধাক্কা পাকিস্তান দলে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).