Taskin Ahmed Injury Update: চোট সারতে প্রায় এক মাস, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ তাসকিন আহমেদ
আপাতত চার সপ্তাহের বিশ্রামে আছেন তাসকিন। এই বিরতির মানে, ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ তো বটেই, আগামী মাসে ব্ল্যাকক্যাপসের মাঠে সাদা বলের আন্তর্জাতিক সিরিজ মিস করবেন
কাঁধের চোট সারিয়ে ওঠার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদকে লম্বা আরাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে কাঁধের চোটে ভুগছেন তাসকিন। একই সমস্যার কারণে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও তাকে বাইরে বসে থাকতে হয়েছে। বাংলাদেশের সংবাদসংস্থা NEWAGE-এর খবর অনুসারে, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, চোট থেকে একবারের জন্য মুক্তি পেতে হলে বিশ্রাম প্রয়োজন। তাঁর কথায়, 'তাসকিনের চোটের পুনরাবৃত্তি হচ্ছে। তাই আমরা তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে চাই। আমরা তাকে উল্লেখযোগ্য সময়ের জন্য বোলিং থেকে দূরে রাখার কথা বলেছি। তার কেরিয়ারের কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।' আপাতত চার সপ্তাহের বিশ্রামে আছেন তাসকিন। এই বিরতির মানে, ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ তো বটেই, আগামী মাসে ব্ল্যাকক্যাপসের মাঠে সাদা বলের আন্তর্জাতিক সিরিজ মিস করবেন। Bangladesh's Test Captain: নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত