Sourav Ganguly Z Security: প্রাক্তন ভারত অধিনায়কের বাড়ল নিরাপত্তার স্তর, ওয়াই থেকে এবার জেড ক্যাটাগরিতে সৌরভ গাঙ্গুলি

‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে

Sourav Ganguly (Photo: ANI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তার স্তর বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সৌরভ আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এখন থেকে তিনি  জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। কিন্তু হঠাৎ করে কেন নিরাপত্তা বাড়ানো হল মহারাজের? সৌরভের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডের প্রাক্তন সভাপতির। সৌরভের নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দিষ্ট কোনও কারণ অবশ্য বলা হয়নি।

‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। ২১ মে থেকে এই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement