Shubman Gill Century, IND vs SL: বাছাই বিতর্কের জবাব দিয়ে, একদিনের ম্যাচে দ্বিতীয় শতরান শুভমন গিলের

ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুভমন গিল শুরুটা একটু মন্থর করলেও পরে তাঁর ইনিংসটা দারুণ গতিতে এগিয়ে যায়।

Shubman Gill (Photo Credit: BCCI/Twitter)

রবিবার একদিনের ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন শুভমন গিল (Shubman Gill)। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium, Thiruvananthapuram) ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুটা ছিল ধীরগতির সিরিজের প্রথম ম্যাচে গিল ৭০ রান করেছিলেন। এরপর ষষ্ঠ ওভারে লাহিরু কুমারাকে (Lahiru Kumara) পরপর চার মারেন তিনি। শুভমান ৫২ বলে অর্ধশতরান করলেও পরের ৫০ রানের জন্য নেন মাত্র ৩৭ বল। উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ইশান কিষাণের (Ishan Kishan) আগে এই ক্রিকেটারকে সম্মতি দেওয়া হয়েছিল। সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উঠে ছিল বিতর্কের ঝড়।

দেখুন শুভমন গিলের শতরানের মুহূর্ত

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement