Sarfaraz Khan Debut: অবশেষে টেস্টে সরফরাজের অভিষেক, চোখের জল ধরে রাখতে পারলেন না বাবা

আজ যখন তাঁর কঠোর পরিশ্রম অবশেষে পুরস্কৃত হয়েছে এবং এখন, সরফরাজের এই সুযোগটি সারা পরিবারের জন্য আনন্দের জোয়ার নিয়ে এসেছে

Sarfaraz Khan Hugging Father (Photo Credit: Cricbuzz/ X)

বৃহস্পতিবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে ছেলের প্রথম টেস্ট ক্যাপ পাওয়ার পর আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না সরফরাজ খানের (Sarfaraz Khan) বাবা। সরফরাজ টুপি পাওয়ার পর ক্যামেরা প্যান করে তার বাবার দিকে, যিনি তার সাফল্যের পেছনের স্তম্ভ হয়ে এতদিন দাঁড়িয়েছিলেন। সরফরাজের বাবার মুখে ছিল স্পষ্ট গর্বের অভিব্যক্তি, গত দুই মরসুম ধরে ঘরোয়া সার্কিটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও তার ছেলেকে এই মুহুর্তটির জন্য খুব দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আজ যখন তাঁর কঠোর পরিশ্রম অবশেষে পুরস্কৃত হয়েছে এবং এখন, সরফরাজের এই সুযোগটি সারা পরিবারের জন্য আনন্দের জোয়ার নিয়ে এসেছে। এছাড়া আজকে উইকেটরক্ষক হিসেবে অভিষেক করেছেন ধ্রুব জুরেল। দলে ফিরেছেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। IND vs ENG 3rd Test Toss Update: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের; জানুন দু' দলের একাদশ

দেখুন ছবি

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement